আমাদের জীবনে প্রযুক্তির ব্যাবহার
আমাদের জীবনে প্রযুক্তির ব্যাবহার ব্যাপক ও বইপ্লবিক; এটি যগাযগ, শিক্ষা, কৃষি, বিনোদন, স্বাস্থ্য, যাতায়াত এবং দৈনন্দিন জীবন যাত্রার ক্ষেত্রে বিপ্লব এনেছে, যা জীবনকে সহজ, দ্রুত ও উন্নত করেছে, ইন্টারনেট ও ডিজিটাল ডিভাইস গুলো তথ্য আদান-প্রদান ই-লার্নিং, অনলাইন শপিং, ডিজিটাল ব্যাংকিং, স্মার্ট হম, এবং দূর থেকে কাজ করা বা শেখার সুযোগ করে দিয়েছে ।
আরও পড়ুনঃ তথ্য প্রযুক্তির প্রধান ব্যাবহার সমুহঃ
যোগাযোগঃ
মোবাইল ফোন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম, ই-মেইল, ভিডিও কল এর মাধ্যমে
বিশ্বজুড়ে মুহূর্তেই মানুষের সঙ্গে যুক্ত থাকা যায় ।
শিক্ষাঃ
ই-লারনিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ক্লাস থেকে ঘরে বসেই জ্ঞান অর্জন করা যায় ।
স্বাস্থ্যঃ
আধুনিক যন্ত্রপাতি ও ডিজিটাল প্রযুক্তি নির্ভুল ভাবে রোগ নির্ণয় ও চিকিৎসায়
সাহায্য করে, মোবাইল ও ভার্চুয়াল স্বাস্থ্যসেবা সহজলভ্য হয়েছে ।
বিনোদনঃ
টিভি, মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেট এর মাধ্যমে গান শুনা, সিনেমা দেখা, গেম খেলা
ইত্যাদি বিনোদনের সুযোগ হয়েছে ।
ব্যবসা ও অর্থনীতিঃ
অনলাইন শপিং, ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং, ডেটা ও অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে
অর্থনৈতিক লেনদেন সহজ ও নিরাপদ হয়েছে ।
কৃষিঃ
আধুনিক কৃষি যন্ত্রপাতি ও উচ্চফলনশিল বীজ ব্যবহারে কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি
পেয়েছে ।
যাতায়াতঃ
প্রযুক্তি পরিবহন ব্যবস্থাকে আরও দক্ষ ও সুবিধাজনক করেছে ।
দৈনন্দিন জীবনঃ
স্মার্ট হোম ডিভাইস, অনলাইন লেনদেন, তথ্য সংরক্ষন ও প্রক্রিয়াকরনের মাদ্ধমে
জীবনযাত্রার মান উন্নত হয়েছে ।
রাইসা ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url