ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি তা জানুন
"ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি" এই প্রশ্নটি অসংখ্য ফেসবুক ব্যবহারকারীর জন্য খুবই পরিচিত শব্দ। হঠাৎ করে লগইন করতে গিয়ে পাসওয়ার্ড মনে না পড়লে দুশ্চিন্তায় পড়ে যাওয়াটাই স্বাভাবিক। আমরা তখন আতংকিত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি কিন্তু এটা করা ঠিক না।
এই আর্টিকেলে ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি তা সহজ ভাষায় ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়েছে। যাতে যে কেউ দ্রুত নিজের অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারে এবং ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে পারে।
পেজ সূচিপত্রঃ ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করনীয় কি
- ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করনীয় কি
- ফেসবুক পাসওয়ার্ড ভুলে যাওয়ার সাধারণ কারণ
- Forgotten Pasward অপশন ব্যবহার করার নিয়ম
- মোবাইল নম্বর দিয়ে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করার পদ্ধতি
- ইমেইল ব্যবহার করে ফেসবুক পাসওয়ার্ড পুনরুদ্ধার
- মোবাইল ও ইমেইল না থাকলে যা করণীয়
- পরিচয় যাচাইয়ের মাধ্যমে অ্যাকাউন্ট উদ্ধার
- হ্যাক হওয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়
- টু-ফ্যাক্টর অথেনটিকেশন কেনো গুরুত্বপূর্ণ
- ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে যেসব ভুল করা যাবেনা
- লেখকের শেষ কথা
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি এই সমস্যার সম্মুখীন কম বেশি সব ফেসবুক
ব্যবহারকারীরাই হয়ে থাকেন। ফেসবুক লগইন করতে গিয়ে পাসওয়ার্ড মনে না থাকলে
আতঙ্কিত না হয়ে ধাপে ধাপে সঠিক পদ্ধতি অনুসরণ করলেই সহজে অ্যাকাউন্ট ফিরে পাওয়া
যায়। ফেসবুক নিজেই ব্যবহারকারীদের জন্য নিরাপদ পাসওয়ার্ড রিকভারি সিস্টেম
রেখেছে, যার মাধ্যমে খুব অল্প সময়ে সমস্যা সমাধান করা যায়। ফেসবুক পাসওয়ার্ড
ভুলে গেলে প্রথমে ফেসবুক লগইন পেজে গিয়ে "Forgotten Password" বা "পাসওয়ার্ড
ভুলে গেছেন" এই অপশনে ক্লিক করতে হবে।
এরপর আপনার ফেসবুক একাউন্টে ব্যবহৃত ইমেইল ঠিকানা বা মোবাইল নাম্বার দিতে হবে।
সঠিক তথ্য দিলে ফেসবুক সেই ইমেইল বা নম্বরে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। কোডটি
নির্দিষ্ট ঘরে বসিয়ে নতুন পাসওয়ার্ড সেট করলেই আবার অ্যাকাউন্টে প্রবেশ করা
যাবে। ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করনীয় কি তা জানার পাশাপাশি ভবিষ্যতে এমন
সমস্যা এড়াতে কিছু সর্তকতা অবলম্বন করা জরুরী। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার
করা, একই পাসওয়ার্ড বারবার না রাখা এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা খুবই
গুরুত্বপূর্ণ। এতে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেমন নিরাপদ থাকবে, তেমনি পাসওয়ার্ড
হারানোর ঝুঁকিও অনেক কমে যাবে।
ফেসবুক পাসওয়ার্ড ভুলে যাওয়ার সাধারণ কারণ
ফেসবুক পাসওয়ার্ড ভুলে যাওয়ার একটি অন্যতম প্রধান কারণ হলো জটিল পাসওয়ার্ড
ব্যবহার করা।নিরাপত্তার কথা মাথায় রেখে অনেকেই ছোট বড় অক্ষর মিলিয়ে, সংখ্যা ও
বিশেষ চিহ্ন ব্যবহার করে শক্তিশালী পাসওয়ার্ড সেট করে। তাই নিয়মিত ব্যবহার না
করলে, বারবার লগইন না করলে এমন জটিল পাসওয়ার্ড সহজেই ভুলে যাওয়াটা খুবই
স্বাভাবিক। আরেকটি সাধারণ কারণ হচ্ছে একাধিক অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড ব্যবহার
করা। বর্তমানে ইমেইল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ব্যাংকিং অ্যাপ সহ অসংখ্য অনলাইন
সেবার জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড লাগে। সব পাসওয়ার্ড মনে রাখা সবার জন্য সম্ভব
হয় না। ফলে ফেসবুকের পাসওয়ার্ড অন্য কোন পাসওয়ার্ড এর সাথে গুলিয়ে যাওয়াটা
বা পুরোপুরি ভুলে যাওয়া খুবই স্বাভাবিক একটি বিষয়।
আর তাছাড়াও দীর্ঘ সময় ফেসবুক ব্যবহার না করাও পাসওয়ার্ড ভুলে যাওয়ার একটি বড়
কারণ। কেউ যদি মাসের পর মাস বা বছরের পর বছর ফেসবুক অ্যাকাউন্টে লগইন না করে
তাহলে স্বাভাবিকভাবে পাসওয়ার্ড মনে থাকে না। বিশেষ করে যারা একাধিক নাম্বার বা
ইমেইল ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে তারা এই সমস্যায় বেশি পড়ে। ডিভাইস পরিবর্তন
করা বা ব্রাউজার ক্লিয়ার করাও পাসওয়ার্ড ভুলে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ।
অনেকেই মোবাইল বা কম্পিউটারে অটো লগইন সিস্টেম চালু করে রাখে। এতে পাসওয়ার্ড মনে
রাখার প্রয়োজন হয়না কিন্তু পরবর্তীতে যখন মোবাইলে নতুন করে লগইন করতে চাই
বা ব্রাউজারের ডাটা ক্লিয়ার করলে লগইন করতে গিয়ে দেখা যায় পাসওয়ার্ড আর
নেই।
আরও পড়ুনঃ
ভিডিও দেখে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে
Forgotten Password অপশন ব্যবহার করার নিয়ম
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে "Forgotten Password" ব্যবহার করার জন্য প্রথমে
ফেসবুকের লগইন অপশনে যেতে হবে। লগইন অপশনের নিচে "Forgotten Password ?" বা
"পাসওয়ার্ড ভুলে গেছেন ?" লিংকটি স্পষ্ট ভাবে দেখা যায়। যেখানে আপনার
অ্যাকাউন্ট সনাক্ত করার জন্য ইমেইল, ফোন নাম্বার বা ব্যবহারকারীর নাম প্রদান করতে
হয়। তথ্য দেওয়ার পরে ফেসবুক আপনার ইমেইল বা ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন
কোড পাঠায়। এই কোডটি সঠিকভাবে দেয়া অত্যন্ত জরুরী। কারণ এটি নিশ্চিত করে যে
আপনি প্রকৃতপক্ষে অ্যাকাউন্টের মালিক কিনা।
Forgootten Password ব্যবহার করার সময় কোডটি ইনপুট করার পর আপনি নতুন পাসওয়ার্ড
সেট করতে পারবেন। নতুন পাসওয়ার্ড এমন হওয়া উচিত যা শক্তিশালী তবে সহজে মনে রাখা
যায় এরকম। অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন ব্যবহার করে একটি নিরাপদ পাসওয়ার্ড তৈরি
করা উত্তম। নতুন পাসওয়ার্ড সেট করার পর ফেসবুক আপনাকে স্বয়ংক্রিয়ভাবে লগইন
পেজে নিয়ে আসে। এখান থেকে আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে প্রবেশ
করতে পারবেন। Forgotten Password অপশন ব্যবহার করার সময় কিছু সতর্কতা মেনে চলা
জরুরী। যেমন পাবলিক বা অজানা ডিভাইস ব্যবহার না করা, ভেরিফিকেশন কোড বা নতুন
পাসওয়ার্ড কারো সঙ্গে শেয়ার না করা।
মোবাইল নম্বর দিয়ে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করার পদ্ধতি
মোবাইল নম্বর দিয়ে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে প্রথমে ফেসবুকের লগইন পেজে যেতে
হবে। সেখানে ইমেইল বা পাসওয়ার্ড দেওয়ার বক্সের নিচে থাকা Forgotten Password বা
"পাসওয়ার্ড ভুলে গেছেন?" অপশনে ক্লিক করতে হবে। এরপর একটি নতুন পেজ খুলবে,
যেখানে আপনাকে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরটি প্রবেশ করতে বলা হবে। এরপর
ফেসবুক আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড এসএমএসের মাধ্যমে পাঠাবে।
এই কোডটি সাধারণত কয়েক সেকেন্ডের মধ্যেই পৌঁছে যায়। কোডটি পাওয়ার পর নির্দিষ্ট
ঘরে সঠিকভাবে বসাতে হবে। মোবাইল নম্বর দিয়ে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করার
ক্ষেত্রে এই ভেরিফিকেশন ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারণ এটি অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করে। ভেরিফিকেশন কোড সঠিকভাবে দেওয়ার
পর ফেসবুক আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করার অপশন দিবে। এখানে একটি শক্তিশালী
পাসওয়ার্ড নির্বাচন করাটা জরুরী। নতুন পাসওয়ার্ডে ছোট ও বড় অক্ষর, সংখ্যা এবং
বিশেষ চিহ্ন ব্যবহার করলে অ্যাকাউন্ট আরো নিরাপদ থাকে। নতুন পাসওয়ার্ড সেট করা
সম্পন্ন হলে আপনি সাথে সাথে আপনার ফেসবুক একাউন্টে লগইন করতে পারবেন। মোবাইল
নাম্বার দিয়ে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করার পদ্ধতি খুবই সহজ, দ্রুত এবং নিরাপদ।
সঠিক নিয়ম অনুসরণ করলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ফেসবুক একাউন্ট পুনরুদ্ধার
করা যায়।
ইমেইল ব্যবহার করে ফেসবুক পাসওয়ার্ড পুনরুদ্ধার
ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে অনেকেই মাঝে মাঝে তাদের ফেসবুকের পাসওয়ার্ড ভুলে
যায়। এমন পরিস্থিতিতে ফেসবুকের "Forgotten Password" বা পাসওয়ার্ড পুনরুদ্ধার
অপশন ব্যবহার করা সবচেয়ে কার্যকর সমাধান। বিশেষ করে যাদের ফেসবুক অ্যাকাউন্টে
ইমেইল অ্যাড্রেস যুক্ত করা আছে, তারা খুব সহজেই ইমেইল ব্যবহার করে তাদের ফেসবুক
পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারে। ইমেইল ব্যবহার করে ফেসবুক পাসওয়ার্ড
পুনরুদ্ধার করার জন্য কিছু ধাপে ধাপে নির্দেশিকা অনুসরণ করতে হয়।
ফেসবুকের লগইন পেজে যেতে হবে, লগ ইন পেজে লগইন বক্সের নিচে থাকা "Forgotten
Password" বা "পাসওয়ার্ড ভুলে গেছেন?" এই লিংকে ক্লিক করতে হবে। এই লিংকে ক্লিক
করার পর একটি নতুন পেজ খুলবে, যেখানে আপনাকে আপনার রেজিস্টার করা ইমেইল ঠিকানা
প্রদান করতে হবে। ফেসবুক এই ইমেইল ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট সনাক্ত করে এবং
পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। ইমেইল ঠিকানা প্রদান করার পর
ফেসবুক একটি ভেরিফিকেশন লিংক বা কোড আপনার ইমেইলে ইনবক্সে পাঠায়।
এই লিংক ব্যবহার করার ধাপটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি নিশ্চিত করে যে
অ্যাকাউন্টটি সত্যিই আপনার কিনা। ভেরিফিকেশন লিংকে ক্লিক করার পর ফেসবুক আপনাকে
নতুন পাসওয়ার্ড সেট করার অপশন দেখায়। নতুন পাসওয়ার্ডটি অবশ্যই শক্তিশালী হওয়া
উচিত। ফেসবুক পাসওয়ার্ড সেট করার পর পুনরায় আপনার ফেসবুক একাউন্টে আপনি লগইন
করতে পারবেন। ইমেইল ব্যবহার করে ফেসবুক পাসওয়ার্ড পুনরুদ্ধার করার সময় কিছু
সতর্কতা মেনে চলা জরুরী। যেমন, পাবলিক কম্পিউটার বা অজানা ডিভাইসে কোড ইনপুট না
করা, ভেরিফিকেশন লিংক বা নতুন পাসওয়ার্ড কারো সাথে শেয়ার না করা।
মোবাইল ও ইমেইল না থাকলে করনীয়
আমরা যারা ফেসবুক ব্যবহার করি, মাঝে মাঝেই আমরা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাই।
আবার দেখা যায় যে, সেই অ্যাকাউন্টে ইমেইল বা মোবাইল নম্বর সংযুক্ত
থাকেনা। এমন ক্ষেত্রে ফেসবুক পাসওয়ার্ড পুনরুদ্ধার করা কিছুটা জটিল হলেও
অসম্ভব কিছু না। প্রথমে, ফেসবুকের লগইন পেজে "Forgotten Password" অপশনটি
ক্লিক করতে হবে। এখানে পুরনো ইউজারনেম, পূর্ণ নাম বা ফেসবুক প্রোফাইলের লিংক
ব্যবহার করে অ্যাকাউন্টটি শনাক্ত করার চেষ্টা করতে হবে। ফেসবুক প্রায়ই অন্যান্য
বিকল্প যাচাই পদ্ধতি প্রদান করে। যেমন, পরিচিত বন্ধুর মাধ্যমে শনাক্তকরণ।
যদি একাউন্টটি সনাক্ত করা যায় ফেসবুক আপনাকে একটি বিকল্প পুনরুদ্ধার পদ্ধতির
প্রস্তাব দিতে পারে। এখানে সাধারণত "ট্রাস্টেড কন্টাক্টস" বা বিশ্বস্ত বন্ধুদের
সাহায্য নেওয়া হয়। এ পদ্ধতিতে আপনি পূর্বে নির্ধারিত বন্ধুদের থেকে বিশেষ কোড
সংগ্রহ করে ফেসবুকে প্রদান করতে পারেন। কোডটি সঠিক ভাবে ব্যবহার করলে আপনি নতুন
পাসওয়ার্ড সেট করতে পারবেন। মোবাইল বা ইমেইল ছাড়া ফেসবুক পাসওয়ার্ড পুনরুদ্ধার
করার সময় এই ট্রাস্টেড কন্টাক্ট পদ্ধতি সবচেয়ে সহজ এবং কার্যকর। মোবাইল বা
ইমেইল ছাড়া ফেসবুক পাসওয়ার্ড রিসেট করা একটু কঠিন তবে অসম্ভব নয়।
পরিচয় যাচাইয়ের মাধ্যমে অ্যাকাউন্ট উদ্ধার
ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে পরিচয় যাচাইয়ের মাধ্যমে অ্যাকাউন্ট উদ্ধার করা
যায়। তার জন্য প্রথমেই ফেসবুকের লগইন পেজে থাকা "Forgotten Password" অপশনে
ক্লিক করতে হয়। এরপর আপনার নাম, ইউজারনেম অথবা প্রোফাইল লিংক ব্যবহার করে
অ্যাকাউন্ট খুঁজে বের করতে হবে। অ্যাকাউন্ট সনাক্ত হলে ফেসবুক বিকল্প পদ্ধতি
হিসেবে পরিচয় যাচাইয়ের অপশন দেখাতে পারে। সেখানে ব্যবহারকারীকে নিজের পরিচয়
প্রমাণ করতে বলা হয়।
যাচাই করা সফল হলে ফেসবুক আপনার দেওয়া নতুন ইমেইল ঠিকানায় একটি রিকভারি লিংক
পাঠায়। সেই লিংকে ক্লিক করে আপনি সহজে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। নতুন
পাসওয়ার্ড সেট করার সময় শক্তিশালী ও নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার করা দরকার। যাতে
ভবিষ্যতে অ্যাকাউন্ট হ্যাক বা বিনা অনুমতিতে প্রবেশের ঝুঁকি কমে যায়। ফেসবুক
পাসওয়ার্ড ভুলে গেলে পরিচয় যাচাইয়ের মাধ্যমে অ্যাকাউন্ট উদ্ধার করার জন্য কিছু
সর্তকতা মেনে চলতে হবে। যেমন, ভুয়া বা ভুল তথ্য না দেয়া, পরিচয় পরিস্কার ভাবে
আপলোড করা এবং যাচাই চলাকালীন ধৈর্য্য ধরে অপেক্ষা করা।
হ্যাক হওয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি
অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় এবং তার সাথে সাথে পাসওয়ার্ড ভুলে
যাওয়ার মত সমস্যায় পড়তে হয়। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সঠিক পদক্ষেপ
নিলেই হ্যাক হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা যায়। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে
গেলে এবং পাসওয়ার্ড ভুলে গেলে প্রথমে লগইন পেজে গিয়ে "Forgotten Password"
অপশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নম্বর বা ইমেইল ঠিকানা
প্রবেশ করাতে হবে। এরপর ফেসবুক থেকে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে যার মাধ্যমে
আপনি নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন।
তবে যদি হ্যাকার আপনার ইমেইল বা ফোন নাম্বার পরিবর্তন করে ফেলে তাহলে "No longer
have to these?" এই অপশনটি বেছে নিন। এক্ষেত্রে ফেসবুক আপনাকে পরিচয় যাচাই
করার জন্য জাতীয় পরিচয় পত্র বা অন্য কোন ডকুমেন্ট আপলোড করতে বলবে। সঠিক তথ্য
প্রদান করলে কয়েকদিনের মধ্যে ফেসবুক আপনার অ্যাকাউন্ট রিকভারি লিংক পাঠাবে।
হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধারের পর পরই একটি শক্তিশালী ও ইউনিক
পাসওয়ার্ড সেট করবেন।
নতুন পাসওয়ার্ডে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন
ব্যবহার করা যেতে পারে। একই পাসওয়ার্ড অন্য কোন সোশ্যাল মিডিয়ায় ব্যবহার না
করাই নিরাপদ। এরপর অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। এতে করে
প্রতিবার লগইন করার সময় অতিরিক্ত একটি নিরাপত্তা কোড লাগবে, যা হ্যাকারদের জন্য
অ্যাকাউন্টে প্রবেশ করা কঠিন করে তুলবে। তাই হ্যাক হওয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড
ভুলে আতঙ্কিত না হয়ে ঠাণ্ডা মাথায় অ্যাকাউন্ট উদ্ধার করার চেষ্টা করতে হবে।
টু ফ্যাক্টর অথেনটিকেশন কেন গুরুত্বপূর্ণ
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে অনেক সময় অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা একটি জটিল
প্রক্রিয়া হয়ে ওঠে। এই পদ্ধতিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন হলো একটি অতিরিক্ত নিরাপত্তা স্তর যা শুধু
পাসওয়ার্ডের উপর নির্ভর না করে অ্যাকাউন্টে লগইন নিশ্চিত করে। অর্থাৎ যদি কেউ
আপনার পাসওয়ার্ড জানতেও পারে তবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন না থাকলে সে আপনার
অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করলে
প্রতিবার লগইন করার সময় আপনার মোবাইল বা ইমেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়।
এই কোড ব্যবহার না করলে অ্যাকাউন্টে প্রবেশ করা যায় না।
এর ফলে হ্যাকারদের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা অনেক কঠিন হয়ে যায়। পাসওয়ার্ড ভুলে গেলে এই প্রক্রিয়াটি আরো কার্যকর হয়। কারণ ফেসবুক ভেরিফিকেশন কোড ব্যবহার করে মূল মালিকের পরিচয় যাচাই করতে পারে। টু ফ্যাক্টর ভেরিফিকেশন কোড ব্যবহার করলে শুধুমাত্র হ্যাকিং নয় পাসওয়ার্ড ফিশিং বা অনুমতি ছাড়া লগইন করা থেকেও সুরক্ষা পাওয়া যায়। এছাড়াও এটি ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধারের প্রক্রিয়াকে দ্রুত এবং নিরাপদ করে। ব্যবহারকারীকে নিয়মিত তাদের মোবাইল বা ইমেইল আপডেট রাখতে হয় যাতে ভেরিফিকেশন কোড ঠিকভাবে পৌঁছায়।
আরও পড়ুনঃ বাংলাদেশে ডিজিটাল মার্কেটপ্লেসের প্রবনতা
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে যেসব ভুল করা যাবে না
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলেই অনেকেই আতঙ্কিত হয়ে যায়। এই আতঙ্কিত হওয়ার ফলে
অনেকে অনেক রকমের ভুল করে বসে। যার ফলে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা আরো কঠিন হয়ে
যায়। সঠিক পথ অনুসরণ না করে ভুল পথ অনুসরণ করলে ফেসবুক অ্যাকাউন্ট স্থায়ী
ভাবে লক হয়ে যায়। তাই পাসওয়ার্ড ভুলে গেলে কোন ভুল গুলো করা যাবে না তা
জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাসওয়ার্ড ভুলে গেলে প্রথম যে ভুলটি করা যাবে না তা
হলো বার বার অনুমান করে পাসওয়ার্ড দেওয়া।
এতে ফেসবুক আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে লক করে দিতে পারে। অনেক সময়
ব্যবহারকারীরা দ্রুত লগইন করার আশায় একের পর এক ভুল পাসওয়ার্ড দিয়ে চেষ্টা
করতে থাকে, যা নিরাপত্তার ঝুঁকি বাড়ায় এবং রিকভারি প্রক্রিয়া দেরিতে হতে পারে।
আরেকটি ভুল হলো অচেনা বা তৃতীয় পক্ষের ওয়েবসাইট ব্যবহার করে পাসওয়ার্ড রিকভারি
করার চেষ্টা করা। অনলাইনে অনেক ভূয়া সাইট বা অ্যাপ রয়েছে যারা ফেসবুক
পাসওয়ার্ড উদ্ধার করার নামে ব্যক্তিগত তথ্য চুরি করে থাকে।
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে শুধু অফিসিয়াল ফেসবুক ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার
করাটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ। অনেকেই আবার পাসওয়ার্ড ভুলে গেলে ভেরিফিকেশন কোড
অন্যের সাথে শেয়ার করে, যা একেবারে করা উচিত নয়। এই কোড শেয়ার করলে হ্যাকার
সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট দখল করে নিতে পারে। ফেসবুক কখনোই ব্যক্তিগত কোড
চায় না এ বিষয়টি মনে রাখা জরুরী। তাই পাসওয়ার্ড ভুলে গেলে আতংকিত না হয়ে, কোনো
ভুল না করে ঠাণ্ডা মাথায় চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
লেখকের শেষ কথাঃ ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করনীয় কি
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করনীয় কি উপরে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা
করেছি। ফেসবুক পাসওয়ার্ড ভুলে যাওয়ার সাধারণ কারণ, Forgotten Pasward অপশন
ব্যবহার করার নিয়ম, মোবাইল নম্বর, ইমেইল ব্যবহার করে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করার
পদ্ধতি, মোবাইল ও ইমেইল না থাকলে কি করনীয়, পরিচয় যাচাইয়ের মাধ্যমে অ্যাকাউন্ট
উদ্ধার করার প্রক্রিয়া, হ্যাক হওয়া অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে গেলে করনীয় কি, টু
ফ্যাক্টর অথেনটিকেশন কেনো গুরুত্বপূর্ণ এই সব বিষয়ে আমরা ভালো ভাবে জেনেছি।
তাই বলা যায় যে, ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এই
আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমরা মাঝে মাঝেই ভুলে যাই। আবার অনেক সময়
আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। তাই এই ধরনের পরিস্থিতিতে আমরা যখন পড়ি তখন
আমরা অনেক আতঙ্কিত হয়ে যাই। আর এই আতঙ্কিত হওয়ার কারনে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি
কিন্তু এই সময় আতঙ্কিত না হয়ে ঠাণ্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নেওয়া
উচিত।
.webp)
.webp)

রাইসা ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url