মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

আপনি কি মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম জানতে চান? তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। এখানে আপনি জানতে পারবেন কিভাবে স্মার্টফোন ব্যবহার করে ইউটিউব চ্যানেল খুলবেন, চ্যানেল সেটআপ করবেন, প্রফাইল ও ব্যানার ডিজাইন করবেন এবং প্রথম ভিডিও আপলোড করবেন।

মোবাইল-দিয়ে-ইউটিউব-চ্যানেল-খোলার-নিয়ম

পাশাপাশি চ্যানেলের নাম নির্বাচন, কনটেন্ট আইডিয়া, ভিডিও টটাইটেল, থাম্বনেইল তৈরি এবং SEO অপটিমাইজেশনের কৌশলও আলোচনা করা হয়েছে। আজকের এই আর্টিকেলে সব কিছু বিস্তারিত আলোচনা করবো।

পেজ সূচিপত্রঃ মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম যদি সঠিকভাবে অনুসরণ করা যায়, তাহলে খুব সহজে মোবাইল দিয়েই একটি ইউটিউব চ্যানেল খোলা যায়। অনেকেই মনে করে ইউটিউব শুরু করতে কম্পিউটার বা দামি ক্যামেরা দরকার। কিন্তু বাস্তবে একটি স্মার্টফোন থাকলেই আপনি সহজেই ইউটিউবে যাত্রা শুরু করতে পারেন। সঠিক পরিকল্পনা ও নিয়ম মেনে চললে মোবাইল ব্যবহার করে একজন সফল ইউটিউবার হওয়া সম্ভব। প্রথম ধাপে আপনাকে একটি গুগল বা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কারণ ইউটিউব ব্যবহার করতে গেলে গুগল অ্যাকাউন্ট প্রয়োজন হয়। মোবাইলে YouTube অ্যাপ ডাউনলোড করে জিমেইল দিয়ে লগইন করুন। এরপর প্রফাইল আইকনে ক্লিক করে "Create a channel"  অপশনে গিয়ে সহজেই আপনার নিজের চ্যানেল খুলতে পারবেন।

চ্যানেল তৈরি করার সময় একটি সুন্দর ও অর্থবহ নাম নির্বাচন করতে হবে। কনটেন্টের ধরন অনুযায়ী নাম রাখলে দর্শক সহজে বুঝতে পারবে আপনি কি বিষয়ে ভিডিও বানান। যেমনঃ ভ্লগ, রান্না, ইসলামিক, শিক্ষা বা অনলাইন ইনকাম বিষয় চ্যানেল হলে নামও সেই অনুযায়ী হওয়া ভালো। চ্যানেলের প্রোফাইল ছবি ও ব্যানার আপনার ব্র্যান্ডের পরিচয় বহন করে। তাই এগুলো সুন্দরভাবে ডিজাইন করতে হবে। মোবাইল দিয়ে Canva বা Pixellab ব্যবহার করে সহজেই আকর্ষণীয় ডিজাইন বানাতে পারেন। একটি পরিষ্কার প্রোফাইল ছবি ও সুন্দর ব্যানার চ্যানেলকে পেশাদার লুক দেয়।

এরপর আসে ভিডিও তৈরি করার ধাপ। মোবাইলে ক্যামেরা দিয়ে ভালো মানের ভিডিও রেকর্ড করা যায়। চেষ্টা করতে হবে আলো ভালো থাকে এমন জায়গায় ভিডিও করতে এবং শব্দ পরিষ্কার রাখার জন্য শান্ত পরিবার বেছে নিতে। প্রয়োজনে সাধারণ ইয়ারফোন বা মাইক্রোফোন ব্যবহার করতে পারেন। ভিডিও রেকর্ড করার পর সেটিকে সুন্দর ভাবে এডিট করা প্রয়োজন। Kine Master বা CapCut এর মত অ্যাপ দিয়ে সহজে ভিডিও এডিটিং, মিউজিক ও ইফেক্ট যোগ করা যায়। ভালো এডিটিং ভিডিও কে আরো আকর্ষণীয় করে তোলে। ভিডিও তৈরি হয়ে গেলে ইউটিউব অ্যাপে "+" আইকনে ক্লিক করে সহজেই আপলোড করতে পারবেন।

থাম্বনেইল হলো ভিডিওর মুখ। আকর্ষণীয় থাম্বনেইল না হলে অনেক সময় ভালো ভিডিও হলেও ভিউ কম হয়। Canva দিয়ে রঙিন ও স্পষ্ট লেখা দিয়ে থাম্বনেইল তৈরি করুন। টাইটেলে মূল কিওয়ার্ড ব্যবহার করলে ভিডিও এসইও ভালো হয়। যখন আপনার চ্যানেলে ১০০০ হাজার সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘণ্টা ওয়াচ টাইম পূরণ হবে তখন আপনি মনিটাইজেশন চালু করতে পারবেন। এরপর বিজ্ঞাপন, অ্যাফিলিয়েট মার্কেটিং ও স্পন্সারশিপের মাধ্যমে আয়ও শুরু করতে পারবেন। 

ইউটিউব কি এবং কেন শুরু করবেন

ইউটিউব একটি সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার প্রয়োজনীয় টপিক নিয়ে ভিডিও পাবেন যা কোন একজন ইউটিউবার বানিয়েছেন এবং অর্থ উপার্জন করছেন। আপনিও চাইলে এরকম ভিডিও বানিয়ে অর্থ আয় করতে পারেন। কিন্তু ইউটিউব কেন? কারন বর্তমানে ইউটিউবে আপনি যদি ধৈর্য ধরে লেগে থাকেন, তাহলে আপনি টাকা আয় করতে পারবেন। ইউটিউব বর্তমানে বিশ্বের এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এমন কোন কিছু নিয়ে ভিডিও খুঁজবেন আর পাবেন না, তা হয় না। ছোট কিংবা বড়, মজার কিংবা গবেষণা যাই হোক না কেন সবকিছু নিয়ে ভিডিও রয়েছে ইউটিউবে।

ইউটিউব এমন একটি জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ বিভিন্ন ধরনের ভিডিও দেখে। আপনি যদি নিজের প্রতিভা, জ্ঞান বা অভিজ্ঞতা মানুষের সঙ্গে শেয়ার করতে চান তাহলে ইউটিউব হতে পারে আপনার জন্য সেরা মাধ্যম। এখানে আপনি শিক্ষা, বিনোদন, রান্না, টেক রিভিউ, অনলাইন ইনকাম সহ নানা ধরনের কন্টেন্ট তৈরি করে সহজে দর্শকদের কাছে পৌঁছাতে পারেন। ইউটিউব শুরু করার আরেকটি বড় কারণ হলো অনলাইন ইনকামের সুযোগ। 

নিয়মিত ভালো মানের ভিডিও আপলোড করলে মনিটাইজেশনের মাধ্যমে বিজ্ঞাপন, স্পন্সারশিপ ও এফিলিয়েট মার্কেটিং থেকে আয় করা যায়। অনেকেই আজ ইউটিউবকে পেশা হিসেবে বেছে নিয়ে স্বাবলম্বী হয়েছেন। কম খরচে শুধু একটি স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার করেই আপনি আপনার যাত্রা শুরু করতে পারেন। এছাড়াও ইউটিউব আপনাকে একটি ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করার সুযোগ দেয়। যেখানে আপনি নিজের পরিচিতি বাড়াতে পারেন, আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারেন এবং নতুন নতুন স্কিল শিখতে পারেন।

গুগোল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব লগইন করা

ইউটিউব ব্যবহার করার জন্য গুগল অ্যাকাউন্ট থাকা অত্যাবতিউব। কারণ গুগল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব লগইন করা এখন সবচেয়ে সহজ ও নিরাপদ মাধ্যম। ইউটিউব গুগলের মালিকানাধীন হওয়ায় একই অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি জিয়ায়, গুগল ড্রাইভ, গুগল ম্যাপ এবং ইউটিউব সহ বিভিন্ন সেবা একসাথে ব্যবহার করতে পারেন। এতে আলাদা করে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হয় না। গুগল একাউন্ট দিয়ে ইউটিউবে লগইন করলে অনেক সুবিধা পাওয়া যায়।

যেমন, ভিডিওতে লাইক ও কমেন্ট করা, চ্যানেল সাবস্ক্রাইব করা, নিজের প্লেলিস্ট তৈরি করা এবং ভিডিও সংরক্ষণ করা। এছাড়া আপনি চাইলে নিজস্ব ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করতে পারবেন। ইউটিউব মনিটাইজেশন, লাইভ স্ট্রিমিং এবং কমিউনিটি পোস্ট এর মত গুরুত্বপূর্ণ ফিচারগুলো ব্যবহার করতে হলেও অবশ্যই গুগুল একাউন্ট দিয়ে লগইন করা প্রয়োজন। ইউটিউবে গুগল একাউন্ট দিয়ে লগ ইন করার প্রক্রিয়াটি খুবই সহজ। 

প্রথমে ইউটিউব অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করে "Sign in" বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আপনার অ্যাকাউন্ট সক্রিয় হয়ে যাবে। যদি আগে থেকেই আপনার মোবাইলে গুগল একাউন্ট যুক্ত থাকে তাহলে মাত্র এক বার ক্লিক করলেই ইউটিউবে প্রবেশ করা যায়। এছাড়াও টু স্টেপ ভেরিফিকেশন, রিকভারি অপশন এবং সিকিউরিটি অ্যালারট এর মাধ্যমে আপনার একাউন্ট সুরক্ষিত থাকত। এতে হ্যাক হওয়ার ঝুঁকি কমে যায়।

ইউটিউব চ্যানেল তৈরি করার ধাপ

ইউটিউব চ্যানেল তৈরি করার প্রথম ধাপ হল ইউটিউব অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে আপনার গুগল অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর প্রোফাইল আইকনে ক্লিক করে "Create a Channel" অপশনটি নির্বাচন করতে হবে। এখানে আপনার নাম বা পছন্দের একটি চ্যানেলের নাম লিখে কনফার্ম করলেই আপনার ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে। এখানে অবশ্যই একটি আকর্ষণীয় ও সহজ নাম নির্বাচন করতে হবে, যা পরবর্তীতে আপনার ব্র্যান্ড পরিচিতি গড়ে তুলতে সাহায্য করবে। চ্যানেল তৈরি হওয়ার পর পরবর্তী ধাপে চ্যানেল কাস্টমাইজ করা প্রয়োজন।

মোবাইল-দিয়ে-ইউটিউব-চ্যানেল-খোলার-নিয়ম

প্রোফাইল ছবি, কভার ফটো, About সেকশন এবং বর্ণনা সঠিকভাবে পূরণ করলে আপনার চ্যানেল আরো ভালো দেখাবে। এছাড়া এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড ব্যবহার করে চ্যানেলের বিবরণ লিখলে সার্চ রেজাল্টে ভালো র‍্যাঙ্ক পাওয়া যায়। এরপর নিয়মিত মানসম্মত ভিডিও আপলোড করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ভিডিও টাইটেল, ডেসক্রিপশন ও ট্যাগে প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করলে দর্শক সহজেই আপনার কনটেন্ট খুঁজে পাবে। ভালো থাম্বনেইল তৈরি করাও ভিউ করানোর জন্য জরুরী। তাই আপনি চেষ্টা করলে আজই শুরু করতে পারেন আপনার ইউটিউব যাত্রা।

প্রোফাইল ও ব্যানার ডিজাইন

ইউটিউব প্লাটফর্মে সফল হতে চাইলে আকর্ষণীয় প্রোফাইল ও ব্যানার ডিজাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একজন ভিজিটর প্রথমে আপনার প্রোফাইলের ছবি ও ব্যানারের দিকে নজর দিবে। সুন্দর ও পেশাদার ডিজাইন আপনার ব্র্যান্ডের পরিচিতি তৈরি করে এবং দর্শকের মনে আগ্রহ বাড়ায়। তাই কনটেন্ট যত ভালোই হোক, সঠিক ডিজাইন না থাকলে অনেক সময় কাঙ্খিত ফল পাওয়া যায় না। প্রোফাইল ডিজাইনের ক্ষেত্রে সহজ, পরিষ্কার ও স্পষ্ট ছবির ব্যবহার করা সবচেয়ে ভালো। আপনার মুখের ছবি, লোগো বা চ্যানেলের থিম অনুযায়ী গ্রাফিক্স ব্যবহার করতে পারেন।

ছবির রেজুলেশন ভালো হওয়া জরুরী, যাতে ঝাপসা না দেখায়। একইভাবে ব্যানার ডিজাইনে আপনার চ্যানেলের বিষয়বস্তু, স্লোগান, আপলোড সময়সূচী ও যোগাযোগ তথ্য ও সংযুক্ত করলে দর্শক সহজেই আপনার সম্পর্কে ধারণা পায়। এতে আপনার চ্যানেল আরও পেশাদার ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। একটি এসইও ফ্রেন্ডলি প্রোফাইল ও ব্যানার ডিজাইন করতে হলে ব্র্যান্ডিং এর দিকে গুরুত্ব দিতে হবে। রং, ফ্রন্ট ও লেআউট যেন সব জায়গায় একই রকম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 

এছাড়া, ডিজাইনে প্রাসঙ্গিক কিওয়ার্ড ও ট্যাগলাইন ব্যবহার করলে সার্চ রেজাল্টে আপনার চ্যানেলের উপস্থিতি বাড়ে। Canva, Photoshop বা অন্য অনলাইন টুল ব্যবহার করে সহজেই আকর্ষণীয় ডিজাইন তৈরি করা যায়।

চ্যানেলের নাম ও ক্যাটাগরি নির্বাচন

ইউটিউবে সফল হতে চাইলে প্রথমে যে বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে হয়, তা হলো চ্যানেলের নাম ও ক্যাটাগরি নির্বাচন। একটি সুন্দর, সহজ ও অর্থবহ নাম আপনার চ্যানেলের পরিচিতি তৈরি করে এবং দর্শকের মনে সহজে জায়গা করে নেয়। তাই নাম নির্বাচন করার সময় এমন শব্দ ব্যবহার করা উচিত, যা আপনার কনটেন্টের বিষয়বস্তুর সাথে মিল থাকে এবং সহজে মনে রাখা যায়। একই সঙ্গে নামটি যেন ইউনিক হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।

নামের পাশাপাশি সঠিক ক্যাটাগরি নির্বাচন করা অত্যন্ত জরুরি। ইউটিতিউবে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। যেমন শিক্ষা, বিনোদন, প্রযুক্তি, ব্লগ, রান্না লাইফ স্টাইল টিপস ইত্যাদি। আপনার ভিডিও যেসব বিষয় তৈরি হবে সেই অনুযায়ী ক্যাটাগরি নির্বাচন করলে ইউটিউব অ্যালগরিদম আপনার কনটেন্ট সঠিক দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তাই বলা হয়ে থাকে, সঠিক নাম ও ক্যাটাগরি নির্বাচন ইউটিউব যাত্রার ভিত্তি তৈরি করে।

প্রথম ভিডিও রেকর্ডিং ও এডিট করা

ইউটিউব যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ গুলোর মধ্যে একটি হলো প্রথম ভিডিও রেকর্ডিং ও এডিট করা। একটি ভালো মানের প্রথম ভিডিও আপনার চ্যানেলের প্রতি দর্শকের আগ্রহ তৈরি করে এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করে। তাই ভিডিও রেকর্ড করার আগে বিষয়বস্তু সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়া এবং একটি ছোট স্ক্রিপ্ট তৈরি করতে হবে। এতে কথা বলার সময় আত্মবিশ্বাস বাড়ে এবং ভিডিও আরো গুছানো হয়। ভিডিও রেকর্ডিং এর সময় ভালো আলো ও পরিষ্কার শব্দের দিকে নজর দিতে হবে। প্রাকৃতিক আলো বা সাধারণ ড্রিং লাইট ব্যবহার করলে ভিডিওর মান অনেক ভালো হয়।

একই সঙ্গে শান্ত পরিবেশে রেকর্ড করলে ব্যাকগ্রাউন্ড নয়েজ কম থাকে। স্মার্টফোন বা সাধারণ ক্যামেরা দিয়েও আপনি ভালো মানের ভিডিও তৈরি করতে পারেন, যদি সঠিকভাবে সেটআপ করা হয়। ক্যামেরা যেন চোখের সমান উচ্চতায় থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। ভিডিও রেকর্ডিং শেষ হওয়ার পর এডিটিং ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা, শব্দ পরিষ্কার করা, সাব টাইটেল যোগ করা এবং হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করলে ভিডিও আরো আকর্ষণীয় হয়।

ভিডিও আপলোড করার সঠিক নিয়ম

একজন সফল ইউটিউবার হতে চাইলে শুধু ভালো ভিডিও তৈরি করলেই যথেষ্ট নয়, বরং ভিডিও আপলোড করার সঠিক নিয়মও জানতে হবে। সঠিকভাবে ভিডিও আপলোড করলে কনটেন্ট সহজে দর্শকের কাছে পৌঁছায় এবং সার্চ রেজাল্টে ভালো অবস্থান পায়। তাই ভিডিও আপলোড করার আগে ফাইলের মান, রেজুলেশন ও সাইজ ঠিক আছে কিনা তা নিশ্চিত করা জরুরী। সাধারণত HD ( 720p বা 1080p ) রেজুলেশনের ভিডিও দর্শকদের কাছে বেশি জনপ্রিয় হয়.

ভিডিও আপলোড করার সময় আকর্ষণীয় এবং এসইও ফ্রেন্ডলি টাইটেল ব্যবহার করা জরুরী। টাইটেলে প্রধান কিওয়ার্ড যুক্ত করলে সার্চে ভিডিও দ্রুত র‍্যাঙ্ক করে। একই সঙ্গে ডেসক্রিপশনে ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত লিখতে হবে এবং প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করতে হবে। ট্যাগ সেকশনে ভিডিও সম্পর্কিত শব্দ যোগ করলে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিও সঠিক দর্শনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে।

থাম্বনেইল ও এসইও অপটিমাইজেশন

থাম্বনেইল হল একটি ভিডিওর মুখ। ইউটিউবে ভিডিও সফল করার জন্য থাম্বনেইল ও এসইও অপটিমাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি আকর্ষণীয় থাম্বনেইল দর্শকের নজর কাড়ে। তাই থাম্বনেইল ডিজাইন করার সময় উজ্জ্বল রং, স্পষ্ট লেখা এবং উচ্চমানের ছবি ব্যবহার করা উচিত। মুখের এক্সপ্রেশন এবং কম শব্দে মূল বার্তা তুলে ধরলে থাম্বনেইল আরো কার্যকর হয়।

মোবাইল-দিয়ে-ইউটিউব-চ্যানেল-খোলার-নিয়ম

থাম্বনেইলের পাশাপাশি ভিডিওর এসইও অপটিমাইজেশনের সমানভাবে জরুরী। এসইও মানে হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যার মাধ্যমে আপনার ভিডিও ইউটিউব ও গুগল সার্চে সহজে খুঁজে পাওয়া যায়। এজন্য ভিডিওর টাইটেলে প্রধান কিওয়ার্ড যুক্ত করতে হবে এবং ডেসক্রিপশনের শুরুতে গুরুত্বপূর্ণ তথ্য লিখতে হবে। একই সঙ্গে প্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করলেও ভিডিওর রিচ অনেক বেড়ে যায়। তাই সুন্দর থাম্বনেইল ও সঠিক এসইও অপটিমাইজেশন প্রত্যেকটি ভিডিওকে বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে রাখতে সাহায্য করে।

মনিটাইজেশন ও আয় করার উপায়

ইউটিউবে কনটেন্ট তৈরি করার অন্যতম প্রধান লক্ষ্য হলো মনিটাইজেশন ও আয় করার উপায় জানা। ইউটিউব মনিটাইজেশন চালু হলে আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হয়। যার মাধ্যমে আপনি নিয়মিত আয় করতে পারেন। এজন্য প্রথমে ইউটিউবের পার্টনার প্রোগ্রামের শর্ত পূরণ করতে হবে। যেমনঃ ১,০০০ সাবস্ক্রাইবার ও ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম অর্জন করা। এই শর্ত পূরণ হলে আপনি সহজেই মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন।

মনিটাইজেশন চালু হলে আপনি বিজ্ঞাপন, স্পন্সরশিপ, ব্র্যান্ড প্রমোশন, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং প্রোডাক্ট রিভিউ এর মাধ্যমে ভালো আয় করতে পারবেন। আপনার চ্যানেলের বিষয়বস্তু ও দর্শকের উপর ভিত্তি করে বিভিন্ন কোম্পানি আপনাকে সহযোগিতার প্রস্তাব দিতে পারে। এছাড়া নিজের ডিজিটাল প্রোডাক্ট, কোর্স বা সার্ভিস বিক্রি করেও ভালো আয় করা যায়। ইউটিউবে আর বাড়ানোর জন্য নিয়মিত মানসম্মত ভিডিও আপলোড করতে হবে।

শেষ কথাঃ মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম সম্পর্কে আমরা উপরে বিস্তারিত আলোচনা করেছি। মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার ধাপ, ইউটিউব কি, প্রোফাইল ও ব্যানার ডিজাইন, চ্যানেলের নাম ও ক্যাটাগরি নির্বাচন, ভিডিও রেকর্ডিং ও এডিটিং, ভিডিও আপলোড করার নিয়ম, থাম্বনেইল ও এসইও অপটিমাইজেশন, মনিটাইজেশন ও আয় করার উপায় সম্পর্কে আমরা উপরে বিস্তারিত আলোচনা করেছি।

প্রিয় পাঠক, আশা করছি এই আর্টিকেলটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়েছেন। আর আপনি যদি মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে চান আর কিভাবে চ্যানেল খোলার পর মনিটাইজেশন চালু করে আয় করা যায় এই সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য বেশ সহায়ক হবে বলে আশা করছি।


 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রাইসা ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Mst Rasida Islam
Mst Rasida Islam
আমি রাইসা ওয়ার্ল্ড ব্লগের অ্যাডমিন। আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি।