হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার সেরা ১০ টি উপায়
হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় জানতে চান? তাহলে আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। অনেক সময়েই দেখা যায়, ব্যবহারকারীরা তাদের পুরনো ফেসবুক আইডি হারিয়ে ফেলেন।কিন্তু প্রযুক্তির এই যুগে সমস্যার যেমন আধিক্য, তেমনি সমাধানও রয়েছে হাতের মুঠোয়।
ফেসবুক আইডি হারানোর প্রধান কারণ, পাসওয়ার্ড ভুলে গেলে কি করনীয়, ইমেইল ফোন নাম্বার না থাকলে কি করতে হবে, হ্যাক হওয়া ফেসবুক আইডি পুনরুদ্ধার, লক বা ডিজেবল আইডি ফিরে পাওয়ার উপায়, ফেসবুক সাপোর্ট ফ্রম ব্যবহার করার নিয়ম সম্পর্কে আজকে আমরা এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করব।
পেজ সূচিপত্রঃ হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়
- হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়
- ফেসবুক আইডি হারানোর প্রধান কারণ
- পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন
- ইমেইল ও ফোন নাম্বার না থাকলে করণীয়
- হ্যাক হওয়া ফেসবুক আইডি পুনরুদ্ধার পদ্ধতি
- লক বা ডিজেবল আইডি ফিরে পাওয়ার উপায়
- পরিচয় যাচাইয়ের জন্য ডকুমেন্ট জমা দেওয়ার নিয়ম
- ট্রাস্টেড কন্টাক্ট ব্যবহার করে আইডি উদ্ধার
- ফেসবুক সাপোর্ট ফর্ম ব্যবহার করার পদ্ধতি
- ভবিষ্যতে আইডি হারানো থেকে বাঁচার উপায়
- লেখকের শেষ কথা
হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়
ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যক্তিগত যোগাযোগ,
ব্যবসা, অনলাইন মার্কেটিং কিংবা কনটেন্ট শেয়ার করার জন্য আমরা সবাই ফেসবুক
ব্যবহার করি। কিন্তু অনেক সময় পাসওয়ার্ড ভুলে যাওয়া, হ্যাক হওয়া বা নিরাপত্তা
জনিত সমস্যার কারণে ফেসবুক আইডি হারিয়ে যেতে পারে। তখন দুশ্চিন্তায় পড়ে
যাওয়াটা খুবই স্বাভাবিক। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করলে খুব সহজেই হারানো ফেসবুক
আইডি ফিরে পাওয়া যায়। ফেসবুক আইডি হারানোর প্রধান কারণ গুলোর মধ্যে রয়েছে
পাসওয়ার্ড ভুলে যাওয়া, মোবাইল নাম্বার বা ইমেইল হারিয়ে ফেলা, হ্যাকার দ্বারা
অ্যাকাউন্ট দখল হওয়া এবং ফেসবুকের নীতিমালা লঙ্ঘনের কারণেও অ্যাকাউন্ট বন্ধ হয়ে
যেতে পারে।
অনেক সময় দীর্ঘদিন লগইন না করলেও একাউন্টে প্রবেশ করতে সমস্যা হয়। হারানো
ফেসবুক আইডি পুনরুদ্ধারের সবচেয়ে সহজ উপায় হলো "Forgot Pasward?" অপশন ব্যবহার
করা। প্রথমে ফেসবুক লগইন পেজে গিয়ে "পাসওয়ার্ড ভুলে গেছেন?" অপশন এ ক্লিক করতে
হবে। এরপর আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর বা ইমেইল ঠিকানা দিয়ে সার্চ করতে
হবে। ফেসবুক একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, যা দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করে
পুনরায় লগইন করা যাবে। এটি ফেসবুক আইডি ফিরে পাওয়ার সবচেয়ে দ্রুত
পদ্ধতি।
যদি আপনার পুরনো মোবাইল নম্বর বা ইমেইল আর ব্যবহারযোগ্য না থাকে তাহলে "Try
another way" অপশনটি ব্যবহার করতে পারেন। এখানে আপনার পরিচয় নিশ্চিত করার জন্য
কিছু প্রশ্ন বা তথ্য দিতে হবে। যেমন আগের পাসওয়ার্ড, একাউন্ট তৈরির সময়কাল,
বন্ধুদের নাম ইত্যাদি। সঠিক তথ্য দিলে ফেসবুক আপনার পরিচয় যাচাই করে একাউন্ট
ফিরিয়ে দিতে পারে। হ্যাক হওয়া ফেসবুক আইডি পুনরুদ্ধারের জন্য আলাদা পদ্ধতি
রয়েছে। যদি সন্দেহ হয় যে কেউ আপনার একাউন্ট হ্যাক করেছে তাহলে দ্রুত
facebook.com/hacked এই লিংকে গিয়ে রিপোর্ট করতে হবে।
সেখানে "someone accessed my account" অপশনটি সিলেক্ট করে ধাপে ধাপে নির্দেশনা
অনুসরণ করে ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধারের ব্যবস্থা করতে হবে। অনেক সময় ফেসবুক
নীতিমালা লঙ্গনের কারণে আইডি সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এমন
অবস্থায় ফেসবুক থেকে একটি নোটিফিকেশন বা ইমেইল আসে। যদি মনে হয় ভুলবশত
অ্যাকাউন্ট বন্ধ হয়েছে, তাহলে "Appeal" অপশন ব্যবহার করে আবেদন করতে পারেন।
এখানে জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট এর ছবি জমা দিতে হয়। তথ্য সঠিক হলে ফেসবুক
আইডি পুনরায় চালু হতে পারে।
ফেসবুক আইডি ফিরে পাওয়ার জন্য পরিচয় যাচাই একটি গুরুত্বপূর্ণ ধাপ। অনেক সময়
ফেসবুক আপনার ছবি আপলোড করতে বা পরিচয় পত্র জমা দিতে বলে। এক্ষেত্রে অবশ্যই
পরিষ্কার ও সঠিক তথ্য প্রদান করতে হবে। ভুয়া তথ্য দিলে অ্যাকাউন্ট ফেরত পাওয়ার
সম্ভাবনা কমে যায়। এছাড়াও আপনার ফেসবুক একাউন্টে ব্যবহৃত মোবাইল নম্বর ও ইমেইল
সব সময় আপডেট রাখা উচিত। যদি নম্বর বা ইমেইল পরিবর্তন করেন তাহলে সঙ্গে সঙ্গে
সেটিংসে গিয়ে নতুন তথ্য যোগ করুন। এতে ভবিষ্যতে পাসওয়ার্ড রিসেট বা ভেরিফিকেশনে
সমস্যা হবে না।
ফেসবুক আইডি হারানোর প্রধান কারণ
ফেসবুক আইডি হারানোর প্রধান কারণ হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়া, দীর্ঘ
সময় ধরে ফেসবুকে লগইন না করা। অনেকেই ফেসবুক একাউন্টে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার
করেন, আবার অনেকে সহজ পাসওয়ার্ড যেমন জন্ম তারিখ, নাম বা এক দুই তিন চার পাঁচ
ব্যবহার করেন যা সহজেই হ্যাকাররা অনুমান করতে পারে। এছাড়া একই পাসওয়ার্ড একাধিক
সোশ্যাল মিডিয়ার ব্যবহার করাও বড় ঝুঁকি। ফলে একটি অ্যাকাউন্ট হ্যাক হলে অন্য
একাউন্টও বিপদে পড়ে যায়।
আরও পড়ুনঃ ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি
তাছাড়াও ভুয়া ওয়েবসাইটে প্রবেশ করলে ফেসবুক আইডি হ্যাক হতে পারে। অনেক সময়
"ফেসবুক সিকিউরিটি সতর্কতা" বা "আইডি ভেরিফিকেশন" নামে ভুয়া লিংক পাঠানো হয়। এসব
লিংকে ক্লিক করে নিজের ইমেইল ও পাসওয়ার্ড দিলে হ্যাকাররা সহজেই আইডির নিয়ন্ত্রণ
নিয়ে নেয়। তাই অজানা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা উচিত। ফেসবুকের নীতিমালা
লংঘন করার কারণেও ফেসবুক আইডি হারিয়ে যায়। ভুয়া তথ্য ব্যবহার, কপিরাইট কনটেন্ট
শেয়ার, স্প্যাম পোস্ট বা আপত্তিকার মন্তব্য করলে ফেসবুক কর্তৃপক্ষ আইডি সাময়িক
বা স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে।
অনেক ক্ষেত্রে ব্যবহারকারী নিজের অজান্তে নিয়ম ভেঙ্গে ফেলে যার কারনে ফেসবুক
আইডি হারিয়ে যায়। টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু না থাকলেও ফেসবুক আইডি
হারিয়ে যায়। এই সিকিউরিটি ফিচার চালু না থাকলে শুধুমাত্র পাসওয়ার্ড জানলেই যে
কেউ আইডিতে ঢুকতে পারে। ফলে একাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং আইডি
হারানোর ঝুঁকি তৈরি হয়। তাই বলা যায়, ফেসবুক আইডি হারানোর প্রধান কারণ হলো
সচেতনতার অভাব।
পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন
ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ব্যক্তিগত যোগাযোগ, ব্যবসা
প্রচার কিংবা তথ্য আদান প্রদানের জন্য ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনে একটি
গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কিন্তু অনেক সময় দেখা যায় ব্যবহারকারীরা নিজেদের
ফেসবুক পাসওয়ার্ড ভুলে যায় এবং একাউন্টে প্রবেশ করতে পারে না। তাই এই সময় কিছু
নিয়ম অনুসরণ করলে সমস্যার সমাধান পাওয়া যায়। প্রথমেই ফেসবুকের লগইন পেজে গিয়ে
"Forgotten Password?" বা "পাসওয়ার্ড ভুলে গেছেন?" অপশনে ক্লিক করতে হবে।
এরপর আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা অথবা ইউজারনেম দিয়ে সার্চ
দিতে হবে। ফেসবুক আপনার দেওয়া তথ্য অনুযায়ী অ্যাকাউন্ট খুঁজে বের করবে এবং
ভেরিফিকেশন এর জন্য একটি কোড পাঠাবে। এই কোড সাধারনত ইমেইল বা মোবাইল এসএমএসের
মাধ্যমে আসে। সঠিক ভাবে করতে ইনপুট করলে আপনি নতুন পাসওয়ার্ড সেট করার সুযোগ
পাবেন। অনেক সময় দেখা যায়, ব্যবহারকারীর কাছে রেজিস্টার করা মোবাইল নম্বর বা
ইমেইলের অ্যাক্সেস থাকে না।
এমন ক্ষেত্রে "No longer have access to these?" অপশনে ক্লিক করে বিকল্প উপায়
বেছে নিতে হবে। এখানে আপনাকে একটি নতুন ইমেইল ঠিকানা দিতে বলা হতে পারে, যেখানে
ফেসবুক যোগাযোগ করবে। ভবিষ্যতে যেন পাসওয়ার্ড ভুলে যাওয়ার সমস্যা না হয় সেজন্য
শক্তিশালী ও মনে রাখার মতো পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ডে বড় হাতের
অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন ব্যবহার করলে নিরাপত্তা
বাড়ে।
ইমেইল ও ফোন নম্বর না থাকলে করণীয়
অনেক সময় দেখা যায় ফেসবুক ব্যবহারকারীরা তাদের একাউন্টের সঙ্গে যুক্ত ইমেইল বা
ফোন নম্বরে আর প্রবেশ করতে পারে না। এর ফলে লগইন বা পাসওয়ার্ড রিকভারি করা কঠিন
হয়ে যায়। তবে ইমেইল বা ফোন নাম্বার না থাকলেও কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চললে
ফেসবুক আইডি পুনরুদ্ধার করা যায়। এর জন্য প্রথমে ফেসবুক লগইন পেজে গিয়ে
"Forgotten Password?" অপশনে ক্লিক করতে হবে. এরপর আপনার নাম, ইউজারনেম অথবা
পুরনো ইমেইল বা ফোন নম্বর দিয়ে একাউন্ট খোঁজার চেষ্টা করতে হবে। যদি সেগুলোতে
অ্যাক্সেস না থাকে তাহলে "No longer have access to these?" অপশনে ক্লিক
করতে হবে।
এখানে আপনাকে একটি নতুন ইমেইল ঠিকানা দিতে বলা হবে। যেখানে ফেসবুক আপনার সঙ্গে
যোগাযোগ করবে। এই নতুন ইমেইলের মাধ্যমে ভেরিফিকেশন ও পরবর্তী নির্দেশনা পাঠানো
হবে। এরপর ফেসবুক আপনার পরিচয় নিশ্চিত করার জন্য কিছু তথ্য চাইবে। যেমন আগের
প্রোফাইল ছবি, বন্ধুদের নাম, জন্ম তারিখ অথবা জাতীয় পরিচয় পত্র আপলোড করতে হতে
পারে। এসব তথ্য সঠিকভাবে প্রদান করলে ফেসবুক আপনার অ্যাকাউন্ট যাচাই করে পুনরায়
অ্যাক্সেস দেওয়ার ব্যবস্থা নেবে। ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে ইমেইল ও ফোন
নাম্বার সব সময় আপডেট রাখা অত্যন্ত জরুরি।
হ্যাক হওয়া ফেসবুক আইডি পুনরুদ্ধার পদ্ধতি
হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরে পেতে প্রথমে ফেসবুক লগইন পেজে গিয়ে "Forgotten
Password?" অপশনে ক্লিক করতে হবে। এরপর "My account is compromised" বা "Someone
hacked my account" অপশনটি নির্বাচন করতে হবে। এখানে আপনাকে আপনার ইমেইল, ফোন
নম্বর বা ইউজার নেম দিয়ে আইডি খুঁজতে বলা হবে। ফেসবুক তখন আপনার পরিচয় যাচাই
করার জন্য একটি কোড পাঠাবে। সঠিকভাবে কোডটি দিলে আপনি নতুন পাসওয়ার্ড সেট করার
সুযোগ পাবেন এবং আবার একাউন্টে প্রবেশ করতে পারবেন।
যদি হ্যাকার আপনার ইমেইল বা ফোন নাম্বার পরিবর্তন করে দেয়, তাহলে "No longer
have access?" অপশনে ক্লিক করে নতুন একটি ইমেইল যোগ করতে হবে। প্রয়োজনে জাতীয়
পরিচয় পত্র বা অন্যান্য পরিচয় পত্র আপলোড করে নিজের পরিচয় নিশ্চিত করতে হতে
পারে। এই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে তবে হ্যাক হওয়া ফেসবুক আইডি
পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই ভবিষ্যতে ফেসবুক আইডি হ্যাক হওয়া
থেকে বাঁচতে অবশ্যই আমাদেরকে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং অচেনা
কোন লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে।
লক বা ডিজেবল আইডি ফিরে পাওয়ার উপায়
অনেক সময় ফেসবুকে নীতিমালা ভঙ্গ হলে, সন্দেহজনক কার্যকলাপ বা ভুল রিপোর্টের
কারণে আইডি লক বা ডিজেবল হয়ে যেতে পারে। হঠাৎ লগইন করতে না পারা, "Account
Disabled" বা "Account Locked" লেখা দেখা এর প্রধান লক্ষণ। লক বা ডিজেবল আইডি
ফিরে পেতে প্রথমে ফেসবুক লগইন পেজে গিয়ে সমস্যার নোটিশ ভালোভাবে পড়তে হবে। যদি
"Verify your identity" বা "Appeal" অপশন দেখা যায়, তাহলে সেখানে ক্লিক করুন।,
এরপর আপনার নাম জন্ম তারিখ, ইমেইল বা ফোন নম্বর দিয়ে তথ্য পূরণ করতে হবে।
আরও পড়ুনঃ
মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
অনেক ক্ষেত্রে ফেসবুক আপনার পরিচয় নিশ্চিত করার জন্য জাতীয় পরিচয় পত্র,
পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এর ছবি আপলোড করতে বলে। পরিষ্কার ও সঠিক ছবি দিলে
যাচাই প্রক্রিয়া দ্রুত হয়। যদি আপনার আইডি ভুলবশত ডিজেবল হয়ে থাকে, তাহলে
"রিকোয়েস্ট রিভিউ" বা "সাবমিট অ্যান অ্যাপিল" অপশনের মাধ্যমে আবেদন করতে হবে।
এখানে আপনাকে সংক্ষেপে জানাতে হবে যে আপনি ফেসবুকের নিয়ম ভাঙ্গেন নি এবং কেন
আপনার আইডি ফেরত পাওয়া উচিত।
আবেদন পাঠানোর কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। ভবিষ্যতে আইডি
লক বা ডিজেবল হওয়া থেকে বাঁচতে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে।
ভুয়া তথ্য, কপিটাইট কনটেন্ট, অশালীন পোস্ট এড়িয়ে চলা উচিত। পাশাপাশি
সত্তিকারের নাম ও সঠিক তথ্য ব্যবহার করতে হবে।
পরিচয় যাচাইয়ের জন্য ডকুমেন্ট জমা দেওয়ার নিয়ম
ফেসবুকে কোন আইডি লক, ডিজেবল বা সন্দেহজনক কার্যকলাপ ধরা পড়লে পরিচয় যাচাইয়ের
জন্য ডকুমেন্ট জমা দিতে হয়। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল নিশ্চিত করা যে
অ্যাকাউন্টটি আসল ব্যবহারকারীর নিয়ন্ত্রণে রয়েছে। পরিচয় যাচাইয়ের জন্য
সাধারণত জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা শিক্ষা
প্রতিষ্ঠানের আইডি কার্ড জমা দিতে হয়। ফেসবুক যখন ডকুমেন্ট চায়, তখন একটি
নির্দিষ্ট ফর্ম বা লিংক দেয়। সেখানে গিয়ে পরিষ্কার ও ঝাপসাহীন ছবি আপলোড করতে
হয়। ছবিতে আপনার নাম, জন্ম তারিখ ও ছবি স্পষ্ট ভাবে দেখা যেতে হবে। কোন অংশ কেটে
গেলে বা অস্পষ্ট হলে আবেদন বাতিল হতে পারে।
ডকুমেন্ট আপলোড করার সময় অবশ্যই নিজের আসল তথ্য ব্যবহার করতে হবে। ভুয়া তথ্য বা
অন্যের কাগজপত্র দিলে আইডি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এছাড়া
ফেসবুক সাধারণত আপনার দেওয়া তথ্য গোপন রাখে এবং শুধু যাচাইয়ের কাজেই ব্যবহার
করে। তাই ভয় না পেয়ে অফিশিয়াল ফেসবুক ফর্ম এর মাধ্যমে ডকুমেন্ট জমা দেওয়া
উচিত। ডকুমেন্ট পাঠানোর পর যাচাই প্রক্রিয়ায় কয়েক দিন সময় লাগতে পারে। ইমেইল
বা নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক আপনাকে ফলাফল জানাবে। পরিচয় যাচাইয়ের জন্য সঠিক
ডকুমেন্ট পরিষ্কারভাবে জমা দিলে সহজেই ফেসবুক আইডি ফিরে পাওয়া যায়।
ট্রাস্টেড কন্টাক্ট ব্যবহার করে আইডি উদ্ধার
ট্রাস্টেড কন্টাক্ট হলো এমন কয়েকজন বিশ্বাসযোগ্য বন্ধু বা পরিচিত ব্যক্তি, যাদের
সাহায্যে আপনি প্রয়োজনে নিজের ফেসবুক আইডি পুনরুদ্ধার করতে পারেন। যখন আপনার
আইডি হ্যাক, লক বা লগইন সমস্যা হয়, তখন এই ট্রাস্টেড কন্টাক্টেরা আপনাকে
সহযোগিতা করতে পারে। ট্রাস্টেড কন্টাক্ট সেট করতে হলে প্রথমে ফেসবুক সেটিংস এ
গিয়ে "Forgotten Password?" অপশনে প্রবেশ করতে হয়। সেখানে "No longer have
access to these?" অপশন নির্বাচন করে ট্রাস্টেড কন্টাক্ট পদ্ধতি বেছে নিতে
হবে।
তারপর আপনার নির্বাচিত বন্ধুদের নাম দেখানো হবে এবং তারা প্রত্যেকে একটি করে কোড
পাবে। এই বন্ধুরা অবশ্যই এমন হওয়া উচিত যাদের সঙ্গে আপনার নিয়মিত যোগাযোগ
রয়েছে এবং যাদের উপর আপনি সম্পূর্ণ ভরসা করতে পারেন। সেই কোডগুলো সংগ্রহ করে
নির্দিষ্ট ঘরে বসালে আপনার আইডি পুনরুদ্ধার করা যাবে। এই ফিচার একবার সেট করা হলে
ভবিষ্যতে সমস্যা হলে এই কন্টাক্ট গুলোই আপনার আইডি উদ্ধার প্রক্রিয়ায় সাহায্য
করবে।
যখন আপনি লগইন করতে পারবেন না তখন "ফরগেট পাসওয়ার্ড" অপশনে গিয়ে "ট্রাস্টেড
কন্টাক্ট" ব্যবহার করার সুযোগ পাবেন। ফেসবুক তখন আপনার নির্বাচিত বন্ধুদের কাছে
আলাদা আলাদা নিরাপত্তা কোড পাঠাবে। আপনাকে সেই কোডগুলো সংগ্রহ করে নির্দিষ্ট
জায়গায় বসাতে হবে। কোড সঠিকভাবে দিলে ফেসবুক আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করার
সুযোগ দিদ। তাই বলা যায় ভবিষ্যতে আইডি নিরাপদ রাখতে ট্রাস্টেড কন্টাক্ট ফিচার
চালু রাখা অত্যন্ত জরুরি।
ফেসবুক সাপোর্ট ফর্ম ব্যবহার করার প্রস্তুতি
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সমস্যা হলে দ্রুত সমাধানের জন্য ফেসবুক সাপোর্ট ফর্ম
একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অনেক সময় আইডি হ্যাক, লক, ভেরিফিকেশন সমস্যা বা লগইন
জটিলতার কারণে ব্যবহারকারীরা বিপদে পড়েন। এই অবস্থায় ফেসবুক সাপোর্ট ফর্ম
ব্যবহার করে সরাসরি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো যায়। ফেসবুক সাপোর্ট ফর্ম
ব্যবহার করার জন্য প্রথমেই আপনাকে নিজের ব্যক্তিগত তথ্য সঠিকভাবে প্রস্তুত করতে
হবে। যেমন- আপনার ফেসবুক আইডির নাম, ইমেইল, ঠিকানা, ফোন নম্বর এবং প্রোফাইল লিংক
সংগ্রহ করতে হবে। এই তথ্যগুলো সাপোর্ট ফর্মে জমা দিতে হবে। যদি আপনার আইডিতে আগের
কোন নাম পরিবর্তন হয়ে থাকে ,সেটিও মনে রাখা ভালো।
ভুল তথ্য দিলে আপনার আবেদন বাতিল হতে পারে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত
রাখা খুব গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ফেসবুক পরিচয় যাচাই করার জন্য জাতীয়
পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এর ছবি চায়। তাই আগে থেকেই পরিষ্কার
ছবি তুলে রাখুন। ছবিতে নাম ও জন্ম তারিখ স্পষ্ট থাকতে হবে। অস্পষ্ট বা কাটা ছবি
দিলে আবেদন বাতিল হতে পারে। এরপর আপনাকে সমস্যার বিস্তারিত বর্ণনা প্রস্তুত করতে
হবে। সহজ ভাষায়, সংক্ষিপ্ত ও পরিষ্কারভাবে লিখতে হবে। কখন সমস্যা হয়েছে, কি
ধরনের সমস্যা এবং আপনি আগে কি চেষ্টা করেছেন। এতে ফেসবুক টিম আপনার বিষয়টি দ্রুত
বুঝতে পারবে। সবশেষে ফর্ম সাবমিট করার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করতে হবে। কোন
বানান ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে সংশোধন করুন।
ভবিষ্যতে আইডি হারানো থেকে বাঁচার উপায়
ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেক সময় অসচেতন
ব্যবহার, দুর্বল পাসওয়ার্ড বা হ্যাকিং এর কারণে আমাদের কাঙ্খিত আইডি হারিয়ে
যায়। তাই আইডি হারানো থেকে বাঁচতে কিছু নিরাপত্তা মেনে চলা খুবই জরুরী। প্রথমে
শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। পাসওয়ার্ডে বড় ও ছোট হাতের
অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন ব্যবহার করলে তা সহজে ভাঙা যায় না। একই
পাসওয়ার্ড একাধিক একাউন্টে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
নিয়মিত তিন থেকে ছয় মাস পর পর পাসওয়ার্ড পরিবর্তন করলে ভালো হয়। টু স্টেপ
ভেরিফিকেশন চালু রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই ফিচার চালু থাকলে শুধু পাসওয়ার্ড
দিয়ে নয়, মোবাইলে পাঠানো কোড দিয়েও লগইন করতে হয়। ফলে অন্য কেউ আপনার
পাসওয়ার্ড জানলেও সহজে আইডিতে ঢুকতে পারবে না। তাই এটি আইডি সুরক্ষার একটি
শক্তিশালী উপায়। নিজের ব্যক্তিগত তথ্য ও লগইন ডিটেলস কারো সাথে শেয়ার করা থেকে
বিরত থাকুন। অনেক সময় লোভনীয় লিংক, ফ্রি অফার বা ভুয়া মেসেজের মাধ্যমে
হ্যাকাররা তথ্য চুরি করে।
তাই অচেনা লিংকে ক্লিক করা বা সন্দেহজনক অ্যাপ লগইন করা থেকে দূরে থাকতে হবে।
শুধুমাত্র অফিসিয়াল ও বিশ্বস্ত ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এছাড়াও নিয়মিত
একাউন্ট সিকিউরিটি সেটিংস চেক করা জরুরী। কোথা থেকে এবং কোন ডিভাইস থেকে লগইন
হয়েছে তা দেখুন। সন্দেহজনক ডিভাইস বা লোকেশন দেখলে দ্রুত লগ আউট করে পাসওয়ার্ড
পরিবর্তন করুন। পাশাপাশি রিকভারি ইমেইল ও ফোন নম্বর আপডেট রাখতে হবে, যাতে
প্রয়োজনে সহজে আইডি ফিরে পাওয়া যায়। তাই সবশেষে বলা যায়, সচেতনতা ও সতর্কতায়
আইডি নিরাপত্তার মূল চাবিকাঠি। উপরের নিয়ম গুলো মেনে চললে ভবিষ্যতে আইডি হারানোর
ঝুঁকি অনেক কমে যাবে।
লেখকের শেষ কথাঃ হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়
প্রিয় পাঠক, হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় সম্পর্কে আমরা উপরে
বিস্তারিত আলোচনা করেছি। ফেসবুক আইডি হারানোর প্রধান কারণ, পাসওয়ার্ড ভুলে গেলে
কি করনীয়, ইমেইল ও ফোন নাম্বার ছাড়া কি করনীয়, হ্যাক হওয়া ফেসবুক আইডি
পুনরুদ্ধার পদ্ধতি, ব্লক বা ডিজেবল আইডি ফিরে পাওয়ার উপায়, পরিচয় যাচাইয়ের
জন্য ডকুমেন্ট জমা দেওয়া, ট্রাস্টেড কন্টাক্ট ব্যবহার করা, ফেসবুক সাপোর্ট ফর্ম
ব্যবহার করা, ভবিষ্যতের আইডি হারানোর থেকে বাঁচার উপায় সম্পর্কে আমরা উপরে
বিস্তারিতভাবে আলোচনা করেছি।
ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু কিছু অসচেতনতার
কারনে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাকাউন্ট টি হারিয়ে ফেলি। তাই একটি হারানো ফেসবুক
অ্যাকাউন্ট কিভাবে ফিরে পাওয়া যায় সেই সম্পর্কে আজকের আর্টিকেলে একটি পরিস্কার
ধারনা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই আর্টিকেল টি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত
পড়েছেন এবং হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় সম্পর্কে একটি পরিষ্কার
ধারণা পেয়েছেন।



রাইসা ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url