মুলতানি মাটি দিয়ে ফর্সা হওয়ার ঘরোয়া উপায়
আপনি কি মুলতানি মাটি দিয়ে ফর্সা হওয়ার ঘরোয়া উপায় সম্পর্কে জানতে চান? তাহলে
আজকের আর্টিকেলটি হতে পারে আপনার জন্য খুবই সহায়ক। এখানে আমরা জানতে পারবো
মুলতানি মাটি দিয়ে ফর্সা হওয়ার ঘরোয়া উপায়, মুলতানি মাটি কি এবং কেন এটি
ত্বকের জন্য উপকারী, মুলতানি মাটি ও গোলাপজলের ফেসপ্যাক, মুলতানি মাটি ও লেবুর
রসের ব্যবহার।
মুলতানি মাটি ও টক দইয়ের ফেসপ্যাক কিভাবে বানাতে হয়, মুলতানি মাটি ও হলুদের
উপকারিতা, তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটির ব্যবহার, শুষ্ক ত্বকের জন্য মুলতানি
মাটির ব্যবহার, ডার্ক স্পট কমাতে মুলতানি মাটির ব্যবহার। তাহলে চলুন দেরি না
করে মূল বিষয়ে বা মূল কনটেন্টে ফিরে যাওয়া যাক।
পেজ সূচিপত্রঃ মুলতানি মাটি দিয়ে ফর্সা হওয়ার ঘরোয়া উপায়
- মুলতানি মাটি দিয়ে ফর্সা হওয়ার ঘরোয়া উপায়
- মুলতানি মাটি কি এবং কেন এটি ত্বকের জন্য উপকারী
- মুলতানি মাটি ও গোলাপজলের ফেসপ্যাক
- মুলতানি মাটি ও লেবুর রসের ব্যবহার
- মুলতানি মাটি ও টক দইয়ের ফেসপ্যাক
- মুলতানি মাটি ও কাঁচা হলুদের উপকারিতা
- তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটির ব্যবহার
- শুষ্ক ত্বকের জন্য মুলতানি মাটির ব্যবহার
- ডার্ক স্পট কমাতে মুলতানি মাটির ব্যবহার
- লেখকের শেষ কথা
মুলতানি মাটি দিয়ে ফর্সা হওয়ার ঘরোয়া উপায়
যারা ঘরোয়া উপায়ে ত্বক ফর্সা ও সতেজ করতে চায়, তাদের জন্য মুলতানি মাটি একটি
নিরাপদ ও কার্যকর সমাধান। মুলতানি মাটি প্রাচীনকাল থেকেই ত্বকের যত্নে ব্যবহৃত
একটি জনপ্রিয় প্রাকৃতিক উপাদান। এটি মূলত এক ধরনের খনিজ মাটি, যা ত্বক পরিষ্কার
করা, অতিরিক্ত তেল শোষণ করা এবং ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। মুলতানি মাটি
দিয়ে ফর্সা হওয়ার অন্যতম প্রধান কারণ হলো এর ডিপ ক্লিনজিং ক্ষমতা। এটি ত্বকের
গভীরে জমে থাকা ময়লা, ধুলো এবং অতিরিক্ত তেল দূর করে। ফলে ত্বক পরিষ্কার ও
উজ্জ্বল দেখায়। নিয়মিত ব্যবহার করলে ত্বকের কালচে ভাব ধীরে ধীরে কমে আসে এবং
প্রাকৃতিক উজ্জলতা ফিরে আসে।
ঘরে বসে খুব সহজেই মুলতানি মাটি দিয়ে ফেসপ্যাক তৈরি করা যায়। যেমনঃ এক চামচ
মুলতানি মাটির সাথে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগাতে পারেন। এটি ত্বক
ঠান্ডা রাখে এবং ব্রণ কমাতে সাহায্য করে। ত্বক শুষ্ক হলে এর সাথে সামান্য দুধ বা
মধু মিশিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। এতে ত্বক নরম ও মসৃণ হয়। আরেকটি
কার্যকর উপায় হল মুলতানি মাটি, লেবুর রস এবং মধু মিশিয়ে ফেসপ্যাক তৈরি করা যায়।
লেবুতে থাকা ভিটামিন সি ত্বকের দাগ কমাতে সাহায্য করে এবং মধু ত্বক ময়শ্চারাইজ
করে।
আরও পড়ুনঃ নিম পাতা ও কাঁচা হলুদ মুখে দেওয়ার নিয়ম
এই মিশ্রণটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে ত্বক ধীরে ধীরে উজ্জ্বল ও
ফর্সা হয়ে ওঠে। তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি খুবই উপকারী। এটি ত্বকের
অতিরিক্ত তেল শোষণ করে এবং ব্রণ হওয়ার ঝুঁকি কমায়। আবার যারা ব্রণ বা
ব্ল্যাকহেডসের সমস্যায় ভুগছেন, তারা মুলতানি মাটির সাথে চন্দন গুরা ও গোলাপজল
মিশিয়ে ব্যবহার করতে পারেন। এটি ত্বক পরিষ্কার করে এবং দাগ কমাতে সাহায্য করে।
তবে মুলতানি মাটি ব্যবহারের সময় কিছু সতর্কতা মেনে চলা জরুরী।
অতিরিক্ত ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তাই সপ্তাহে দুই থেকে তিনবার
ব্যবহার করাই যথেষ্ট। এছাড়া সংবেদনশীল ত্বকে ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে
নেওয়া ভালো। এতে কোন পার্শ্ব প্রতিক্রিয়া থাকেনা। মুলতানি মাটি দিয়ে ফর্সা
হওয়ার ঘরোয়া উপায় গুলো খুবই সহজ, সাশ্রয়ী এবং কার্যকর। তবে মনে রাখতে হবে এটি
কোন ম্যাজিক নয়। নিয়মিত ব্যবহার এবং সঠিক যত্নের মাধ্যমে ভালো ফল পাওয়া যায়।
পাশাপাশি পর্যাপ্ত পানি পান, সুষম খাদ্য গ্রহণ এবং সঠিক স্কিন কেয়ার রুটিন
অনুসরণ করাও ত্বক ভালো রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মুলতানি মাটি কি এবং কেন এটি ত্বকের জন্য গুরুত্বপূর্ণ
মুলতানি মাটি হলো এক ধরনের প্রাকৃতিক খনিজ মাটি, যা বহু বছর ধরে ত্বকের যত্নে
ব্যবহার হয়ে আসছে। এটি মূলত সিলিকেট সমৃদ্ধ মাটি, যা ত্বক পরিষ্কার কর্ তেল
নিয়ন্ত্রণ করা এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বিশেষ ভাবে সাহায্য করে। সহজলভ্য ও
সাশ্রয়ী হওয়ার কারণে এটি ঘরোয়া স্কিন কেয়ারে খুব জনপ্রিয় একটি উপাদান।
প্রাকৃতিক ভাবেও ত্বক ফর্সা ও সতেজ রাখতে যারা নিরাপদ সমাধান খুঁজছেন তাদের জন্য
মুলতানি মাটি খুবই সহায়ক। ত্বকের জন্য মুলতানি মাটি উপকারী হওয়ার প্রধান কারণ
হলো এর ডিপ ক্লিঞ্জিং ক্ষমতা।
আরও পড়ুনঃ চুলের যত্নে অ্যালভেরার গুরুত্ব
এটি ত্বকের গভীরে জমে থাকা ধুলো, ময়লা এবং অতিরিক্ত তেল শোষণ করে ত্বককে ভেতর
থেকে পরিষ্কার করে। বিশেষ করে তৈলাক্ত ত্বকের জন্য এটি খুবই কার্যকর। কারণ এটি
ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে ব্রণ ও ব্ল্যাকহেডস কমাতে সাহায্য করে। ফলে
ত্বক পরিষ্কার ও মসৃণ দেখায়। এছাড়াও মুলতানি মাটিতে রয়েছে ত্বক ঠান্ডা রাখার
ক্ষমতা। যা গরমের সময় ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। এটি ত্বকের রক্তসঞ্চালন
উন্নত করে এবং ত্বকের নিস্তেজ ভাব দূর করে প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায়। নিয়মিত
ব্যবহার করলে ত্বকের দাগ হালকা হয় এবং ত্বক আরো প্রাণবন্ত হয়ে ওঠে।
মুলতানি মাটি ও গোলাপ জলের ফেসপ্যাক
মুলতানি মাটি ও গোলাপজল দিয়ে তৈরি ফেসপ্যাক ঘরোয়া স্কিন কেয়ার করার জন্য একটি
জনপ্রিয় ও কার্যকর পদ্ধতি, যা ত্বক পরিষ্কার, উজ্জ্বল ও সতেজ রাখতে সাহায্য করে।
মুলতানি মাটি প্রাকৃতিকভাবে ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে এবং গভীরভাবে ময়লা
পরিষ্কার করে। আর গোলাপ জল ত্বক ঠান্ডা রাখে, ও নরম করে। এই দুই উপাদানের মিশ্রণ
ত্বকের জন্য খুবই উপকারী এবং সহজে ঘরেই তৈরি করা যায়। এই ফেসপ্যাক তৈরি করতে
প্রথমে একটি পরিষ্কার বাটিতে ১-২ চামচ মুলতানি মাটি নিতে হবে।
এরপর পরিমাণ মতো গোলাপ জল যোগ করে একটি মসৃন পেস্ট তৈরি করতে হবে। তবে
খেয়াল রাখতে হবে মিশ্রণটি যেন খুব বেশি পাতলা বা ঘন না হয়। পেস্ট তৈরি হলে তা
পরিষ্কার মুখে সমানভাবে লাগিয়ে নিন। বিশেষ করে তেল যুক্ত অংশ যেমন নাক,
কপাল, চিবুকে ভালোভাবে ব্যবহার করতে হবে। এই ফেসপ্যাকটি ১০ থেকে ১৫ মিনিট রেখে
দিতে হবে, যতক্ষণ না এটি শুকিয়ে আসে। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
নিয়মিত সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে ত্বকের তৈলাক্ত ভাব কমে যায়। ব্রণ
দূর হয় এবং ত্বক উজ্জ্বল ও সতেজ দেখায়।
মুলতানি মাটি ও লেবুর রসের ব্যবহার
মুলতানি মাটি ও লেবুর রসের ব্যবহার ত্বকের জন্য একটি জনপ্রিয় ঘরোয়া পদ্ধতি।
মুলতানি মাটি প্রাকৃতিকভাবে ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে এবং গভীর থেকে ময়লা
পরিষ্কার কতি। আর লেবুর রসে থাকা ভিটামিন সি ত্বকের দাগ ছোপ কমাতে, এবং উজ্জ্বলতা
বাড়াতে সাহায্য করে। এই দুই উপাদানের মিশ্রণ ত্বক পরিষ্কার, ফ্রেশ এবং উজ্জ্বল
রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ফেসপ্যাক তৈরি করা খুবই সহজ। প্রথমে ১ - ২
চামচ মুলতানি মাটি নিয়ে তার সাথে এক চামচ লেবুর রস মিশিয়ে নিতে হবে। প্রয়োজনে
সামান্য পানি বা গোলাপ জল যোগ করে একটি মসৃণ পেস্ট তৈরি করুন।
এরপর এটি পরিষ্কার মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। প্যাকটি ভালো
ভাবে শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত সপ্তাহে এক থেকে
দুইবার ব্যবহার করলে ত্বকের কালচে ভাব কমায় এবং ত্বক আরো উজ্জ্বল দেখায়। তবে এই
ফেসপ্যাক ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলা জরুরী। কেননা, লেবুর রস
ত্বককে একটু সংবেদনশীলতা তৈরি করতে পারে। তাই সংবেদনশীল ত্বকে ব্যবহার করার আগে
প্যাচ টেস্ট করাই ভালো। এছাড়া প্যাক ব্যবহার করার পর সরাসরি রোদে না যাওয়াই
উত্তম, কারণ লেবু ত্বককে সূর্যের প্রতি সংবেদনশীল করে তুলতে পারে।
মুলতানি মাটি ও টক দইয়ের ফেসপ্যাক
যারা প্রাকৃতিকভাবে ত্বকের যত্ন নিতে চায় তাদের জন্য মুলতানি মাটি ও টক দইয়ের ফেস
প্যাকটি বেশ উপকারী। এই ফেসপ্যাক বিশেষ করে ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর
করে, উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ব্রণ দূর করতে সাহায্য করে। মুলতানি মাটি
ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকের গভীরে জমে থাকা ধুলো, ময়লা ও অতিরিক্ত তেল
শোষণ করে, আর টক দইয়ে থাকা ল্যাকটিক এসিড ত্বককে উজ্জ্বল ও মসৃণ
রাখতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল, মসৃণ ও
স্বাস্থ্যজ্জল। এই ফেসপ্যাকটি তৈরি করা খুবই সহজ। প্রথমে একটি পরিস্কার
বাটিতে ২ চামচ মুলতানি মাটি নিতে হবে।
এরপর এতে এক থেকে দুই চামচ টক দই মিশিয়ে একটি ভালো করে পেস্ট তৈরি করতে হবে।
চাইলে এর সাথে কয়েক ফোটা গোলাপ জল বা মধু মেশাতে পারেন। এতে ত্বক আরো উজ্জ্বল ও
মসৃণ হবে। পেস্টটি খুব পাতলা বা ঘন না করে মাঝামাঝি রাখার চেষ্টা করুন। ব্যবহারের
আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং পুরো মুখে সমানভাবে ফেস প্যাকটি
লাগিয়ে নিন। তবে চোখ ও ঠোটের অংশ এড়িয়ে চলুন। এরপর ১০ থেকে ১৫ মিনিট ভালোভাবে
শুকাতে দিন। তারপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। ব্যবহারের
পর একটি হালকা ময়েশ্চারাইজার লাগালে ভালো ফল পাবেন।
মুলতানি মাটি ও কাঁচা হলুদের উপকারিতা
মুলতানি মাটি ও কাঁচা হলুদ ত্বকের যত্নে বহুল ব্যবহৃত দুটি প্রাকৃতিক উপাদান, যা
একসাথে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা ও স্বাস্থ্য অনেকটাই উন্নত হয়। মুলতানি
মাটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে এবং গভীরভাবে ময়লা পরিষ্কার করে। অন্য থেকে
কাঁচা হলুদের রয়েছে প্রাকৃতিক এন্টিব্যাকটেরিয়াল ও এন্টিঅক্সিডেন্ট উপাদান, যা
ত্বকের ব্রণ, দাগ ও সংক্রমণ কমাতে সাহায্য করে, ত্বক মসৃণ এবং উজ্জ্বল করে তোলে।
মুলতানি মাটি ও কাঁচা হলুদ একসাথে ব্যবহার করলে ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে এবং
ত্বক ভেতর থেকে সতেজ হয়ে ওঠে।
কাঁচা হলুদ ত্বকের কালচে ভাব কমাতে সহায়তা করে এবং প্রাকৃতিক গ্লো ফিরিয়ে আনে।
অন্যদিকে মুলতানি মাটি ত্বকের ছিদ্র পরিষ্কার করে। ফলে ব্ল্যাকহেডস ও হোয়াইট
হেডস কমে যায়। এই ফেসপ্যাক তৈরি করতে এক থেকে দুই চামচ মুলতানি মাটির সাথে অল্প
পরিমাণ কাঁচা হলুদ বাটা মিশিয়ে নিতে পারেন। প্রয়োজনে গোলাপ জল বা দুধ যোগ করে
একটি মসৃণ পেস্ট তৈরি করতে হবে। এর পর মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে তারপরে
ধুয়ে ফেলুন। সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটির ব্যবহার
তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি একটি অত্যন্ত কার্যকর ও জনপ্রিয় প্রাকৃতিক
উপাদতি। যাদের ত্বক অতিরিক্ত তেলতেলে হয়ে যায় তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী।
এই মুলতানি মাটির পোর্সের ভেতরে জমে থাকা ময়লা পরিষ্কার করে। ফলে ত্বক থাকে
ফ্রেশ ও পরিষ্কার। নিয়মিত ব্যবহার করলে ব্রণ, ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস কমাতে
সাহায্য করে যা তৈলাক্ত ত্বকের সাধারণ সমস্যা। তৈলাক্ত ত্বকে মুলতানি মাটি
ব্যবহার করার সবচেয়ে সহজ উপায় হলো ফেসপ্যাক তৈরি করা।
এক থেকে দুই চামচ মুলতানি মাটির সাথে গোলাপ জল বা সাধারণ পানি মিশিয়ে একটি পেস্ট
তৈরি করতে হবে। এরপর এটি মুখে সমানভাবে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিতে হবে
এবং শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক সপ্তাহে দুই থেকে
তিনবার ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত তেল কমে যায়। এছাড়াও মুলতানি মাটির সাথে
লেবুর রস বা চন্দন গুড়া মিশিয়ে ব্যবহার করলে আরো ভালো ফল পাওয়া যায়। লেবু
ত্বকের দাগ কমাতে সাহায্য করে এবং ত্বক মসৃণ রাখে। তবে সংবেদনশীল ত্বকে লেবু
ব্যবহার করার আগে সতর্ক থাকতে হবে।
শুষ্ক ত্বকের জন্য মুলতানি মাটির ব্যবহার
শুষ্ক ত্বকের জন্য মুলতানি মাটির ব্যবহার অনেকেই এড়িয়ে চলে। কারণ এটি তেল শোষণ
করে। তবে সঠিক উপায়ে ব্যবহার করলে মুলতানি মাটির শুষ্ক ত্বকের জন্যও উপকারী হতে
পারে। এটি ত্বকের ময়লা ও মৃত কোষ দূর করে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করে তোলে। তাই
শুষ্ক ত্বকের ক্ষেত্রে একে একা ব্যবহার না করে ময়শ্চারাইজিং উপাদানের সাথে
মিশিয়ে ব্যবহার করে সবচেয়ে ভালো। শুষ্ক ত্বকের জন্য মুলতানি মাটির ফেসপ্যাক
তৈরি করতে এক থেকে দুই চামচ মুলতানি মাটির সাথে দুধ, মধু বা টক দই মিশিয়ে নিতে
পারেন।
এই উপাদানগুলো ত্বককে আদ্রতা দেয় এবং নরম রাখে। চাইলে সামান্য অলিভ অয়েলও যোগ
করা যায়, যা ত্বকের শুষ্কতা কমাতে সাহায্য করে। মিশ্রণটি মুখে লাগিয়ে ১০ থেকে
১৫ মিনিট রেখে দিন, তবে পুরোপুরি শুকানোর আগে ধুয়ে ফেলাই ভালো। এতে ত্বক
অতিরিক্ত শুষ্ক হয় না। এই ফেসপ্যাক সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করলে ত্বক
ধীরে ধীরে মসৃণ্য ও উজ্জ্বল হয়। এটি ত্বকের রুক্ষ ভাব কমায় এবং প্রাকৃতিক গ্লো
ফিরিয়ে আনে।
ডার্ক স্পট কমাতে মুলতানি মাটির ব্যবহার
ডার্ক স্পট বা ত্বকের কালো দাগ অনেকের জন্য একটি সাধারন সমস্যা, যা ত্বকের
সৌন্দর্য কমিয়ে দেয়। এই সমস্যা কমাতে মুলতানি মাটি একটি প্রাকৃতিক সমাধান।
মুলতানি মাটি নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে ডার্ক স্পট হালকা হয়ে আসে এবং ত্বক
সমান টোন পায়। ডার্ক স্পট কমানোর জন্য মুলতানি মাটির সাথে লেবুর রস, গোলাপ জল বা
মধু মিশিয়ে ফেসপ্যাক তৈরি করা যায়। লেবুর রসে থাকা ভিটামিন সি ত্বকের দাগ কমাতে
সাহায্য করে আর মধু ত্বক নরম ও আদ্র রাখে। এই মিশ্রণটি সপ্তাহে ২ থেকে ৩ বার মুখে
লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের কালো দাগ ধীরে ধীরে
কমে যায় এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে।
এছাড়াও মুলতানি মাটি ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, যা ত্বককে ভেতর
থেকে সুস্থ করে তোলে, পরিষ্কার করে এবং নতুন কোষ গঠনে সহায়তা করে। ফলে ত্বক আরো
ফ্রেশ ও প্রাণবন্ত দেখায়। তবে ডার্ক স্পট কমানোর জন্য মুলতানি মাটি ব্যবহার করার
সময় কিছু সতর্কতা মেনে চলতে হবে। সংবেদনশীল ত্বকে লেবুর রস ব্যবহার করলে
জ্বালাপোড়া হতে পারে। তাই আগে প্যাচ টেস্ট করা ভালো। এছাড়া নিয়মিত সানস্ক্রিন
ব্যবহার করাও গুরুত্বপূর্ণ, যাতে নতুন করে কোন দাগ তৈরি না হয়।
লেখকের শেষ কথাঃ মুলতানি মাটি দিয়ে ফর্সা হওয়ার ঘরোয়া উপায়
মুলতানি মাটি দিয়ে ফর্সা হওয়ার ঘরোয়া উপায় সম্পর্কে আমরা উপরে বিস্তারিত
আলোচনা করেছি। এখানে আমরা মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছুই
জানতে পেরেছি। তাই সবশেষে বলা যায়, মুলতানি মাটি দিয়ে ফর্সা হওয়ার ঘরোয়া
উপায় গুলো প্রাকৃতিক, সহজ এবং নিরাপদ একটি স্কিন কেয়ার সমাধান। তবে এটি কখনো
রাতারাতি ফল দেয় না, নিয়মিত ব্যবহার করলে এবং সঠিকভাবে পদ্ধতি গুলো অনুসরণ
করলেই ভালো ফল পাওয়া যায়।
নিজের ত্বকের ধরন বুঝে উপযুক্ত উপাদানের সাথে মুলতানি মাটির ব্যবহার করতে হয়। আর
তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা আর
সুষম খাবার খাওয়া এবং নিয়মি ত্বকের যত্ন নেয়া। প্রিয় পাঠক, আশা করি আপনি
মুলতানি মাটি দিয়ে ফর্সা হওয়ার ঘরোয়া উপায় গুলো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ
দিয়ে পড়েছেন। আর আপনি যদি ঘরোয়া উপায়ে ফর্সা হওয়ার জন্য কোন সমাধান খুঁজে
থাকেন, তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য বেশ সহায়ক হবে বলে আশা রাখছি।



রাইসা ওয়ার্ল্ডের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url